1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

নিহত ইরানি শিক্ষার্থীদের বাবা-মায়ের জন্য চীনের সহায়তার ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রানে সাম্প্রতিক ভয়াবহ হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে চীন। শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেড ক্রস সোসাইটি অফ চায়না জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার পাঠাবে। খবর আল জাজিরার।

বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিলটি মূলত যুদ্ধে নিহত শিক্ষার্থীদের বাবা-মায়ের সহায়তায় বিশেষভাবে ব্যয় করা হবে।

এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন বলেন, চীন বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানায়।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে বিমান হামলা শুরু করার পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এর ফলে তেহরানে বাসিন্দাদের এলাকা ছাড়ার জন্য জোরপূর্বক নির্দেশ জারি করা হয়েছে।

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর সেখানে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে, সৌদি আরবের রিয়াদসহ দেশের মধ্য ও পূর্বাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করা না হলে হামলা চলতেই থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT