1. admin@bdlive24news.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

ষ্টাফ রিপোর্টারঃ শাফিন আহমেদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে এসে জড়ো হয়। এরপর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহাম্মেদ রনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলো মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় সদস্য সচিব এমদাদুল হক রজিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক সিদ্দিক মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কাড়াল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, মিন্টু শেখ, আক্তার হোসেন,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মেহেদী হাসান জেকি, জাকির হোসেন, উজ্জল খান, রোমান আহম্মেদসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
র‌্যালিকে ঘিরে শ্রীনগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT