নিজস্ব প্রতিবেদক:
আলোচিত-সমালোচিত নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টুকাই ইয়াসিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে কবুল পড়েছেন ভাইরাল তাহমিনা। তাদের গায়ে হলুদ ও বিয়ের ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
জানা যায়, তাহমিনা ও ইয়াসিনকে ঘিরে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা ছড়িয়েছিল। এমনকি তাদের বিয়ে নিয়ে দেওয়া হয়েছিল ৭২ ঘণ্টার আল্টিমেটাম। শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সেই জল্পনা-কল্পনার অবসান হলো।
নেটিজেনদের অনেকেই বলছেন, ধন-সম্পদ, সামাজিক অবস্থান কিংবা বাহ্যিক চাকচিক্যকে প্রাধান্য না দিয়ে তাহমিনা একজন এতিম যুবকের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের মতে, বর্তমান সময়ে এমন সিদ্ধান্ত সত্যিই বিরল।
তাহমিনার এই সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, ভালোবাসার মানুষকে সম্মান দিয়ে পাশে থাকার সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় অর্জন।
তবে তাদের দাম্পত্য জীবন নিয়ে ভবিষ্যৎ কী হবে, সেটিই এখন দেখার বিষয়। নেটিজেনদের প্রত্যাশা—তাহমিনা ও ইয়াসিনের নতুন জীবন হোক ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানে ভরপুর।
অনেকে দোয়া করে লিখেছেন, মহান আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনে বরকত দান করেন, জীবনের প্রতিটি পথ সহজ করে দেন এবং তাদের ভালোবাসা ও বন্ধন চিরস্থায়ী করেন।