মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
Reporter Name
Update Time :
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
বিস্তারিত ষ্টাফ রিপোর্টার শাফিন আহমেদ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জাঁকজমকপূর্ণ পরিবেশ ও বিপুল দর্শক উপস্থিতির মধ্য দিয়ে কুকুটিয়া উত্তরপাড়া সংলগ্ন মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন বাবু। খেলায় উপস্থিত বিজয়ী হন মোঃ মিজান সরদার ও পরাজিত হন মোঃ ইলিয়াস শেখ দলের মাঝে পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা,প্রধান অতিথি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে এবং একটি অপরাধমুক্ত সমাজ নির্মাণে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুকুটিয়া উত্তরপাড়া যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদ থেকে তরুণদের এরকম ইতিবাচক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
খেলা শেষে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী হাতে রানার্স-আপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।