1. admin@bdlive24news.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

জামায়াতের আমির আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আহমেদ উল্লাহ চৌধুরী (চট্টগ্রাম প্রতিনিধি)

দেড় লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, আকবর শাহ ও পাহাড়তলী (আংশিক) সংসদীয় আসনে।
আগামী ২ ফেব্রুয়ারী চট্টগ্রামের সীতাকুণ্ড স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, আকবর শাহ ও পাহাড়তলী (আংশিক) সংসদীয় আসনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে।
আসন্ন কর্মসূচিকে সফল করতে দেড় লক্ষাধিক মানুষের সমাগমের একটি বিশাল সমাবেশ
আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ তাহের।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের নির্বাচন পরিচালক জামায়াত নেতা ফজলুল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জসিম উদ্দীন আল আজাদ, নায়েবে আমীর রাশেদুজ্জামান, সাবেক উপজেলা আমীর তহিদুল হক চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন এবং মিসবাহুল আলম রাসেল।
বক্তারা বলেন, আমিরে জামায়াতের আগমন উপলক্ষে আয়োজিত এই সমাবেশ চট্টগ্রাম–৪ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি বড় বহিঃপ্রকাশ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT