1. admin@bdlive24news.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

পবিত্র মাহে রমজান উপলক্ষে “মাহে রমজানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার” শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে “মাহে রমজানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার” শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদনে আসাদুল হকের তথ্যচিত্রে বিস্তারিত

মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করে ফুড সেফটি মুভমেন্ট।
বুধবার (৪ মার্চ ২০২৬) সমাজ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন সম্মানিত অতিথিবৃন্দের অংশগ্রহণে রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ.এইচ.এম সফিকুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।
সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ ও ফুড সেফটি মুভমেন্টের উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম।
বক্তারা মাহে রমজানে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, বাজার তদারকি জোরদার করা এবং ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব মোঃ ইউনুছ আলী। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থান: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হল রুম, বিএসএল কমপ্লেক্স (লেভেল-৬), শাহবাগ, ঢাকা।অনুষ্ঠানটি আয়োজনে
খাদ্য নিরাপত্তা আন্দোলন এস এম
ফুড সেফটি মুভমেন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT