বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠান নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩শে জানুয়ারি ২০২৬, রোজ শুক্রবার দিনব্যাপী এই আনন্দভ্রমণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে. এফ. ফারুক, সভাপতি, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক খাঁন দোলন, প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গুলজার আহমেদ, সাবেক সফল প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এবং
বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী, সাবেক সফল প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান চৌধুরী, প্রধান উপদেষ্টা, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি এবং বিশেষ অতিথি হিসেবে আব্দুস সাত্তার, উপদেষ্টা, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইমতিয়াজ চৌধুরী মিজান, সাধারণ সম্পাদক, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটিতে দায়িত্ব পালন করেন—
মোঃ জামাল সরকার (চেয়ারম্যান),
মোঃ হেলাল উদ্দিন (সদস্য সচিব),
মিয়া ফয়সাল আহম্মেদ, সৈয়দ আজিজুর রহমান মামুন, মোঃ রুহুল আমিন, মোঃ তাবিব তুহিন, মোঃ আল-আমিন সিকদার, মোঃ লিটন সরদার, গোলাম মোস্তফা চৌধুরী রুবেল, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জালাল সরকার, আলী আহম্মেদ (ফেকু) এবং মোঃ হেলাল উদ্দিন সরকার—সকলেই সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়া অনুষ্ঠানে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।