1. admin@bdlive24news.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে আলোচনা ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ শেষে পাড়া-মহল্লায় চলছে পশু কো/র/বা/নি জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সারাদিন শুয়ে-বসে থাকে অলস ষাঁড়, নাম রাখা হলো কমিশনার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলায় ঈ দ উদযাপন আশুলিয়া মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামের একাংশে ঈদুল আজহা উদযাপন সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়

বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬

বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটি ঘোষণা।

ঢাকা প্রতিনিধিঃ

ঢাকা: রাজধানীর ঐতিহ্যবাহী বায়তুল মোকাররম জাতীয় জামে মসজিদ সংলগ্ন লেদার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮) এর নবনির্বাচিত কর্মকর্তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। একইসাথে নবনির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সমিতি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৫টি পদের বিপরীতে ১৮টি মনোনয়নপত্র বিক্রি হয়। পরবর্তীতে গত ১২ মার্চ ২০২৬ তারিখে যাচাই-বাছাই শেষে নির্বাচন বোর্ড সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। মনোনয়নপত্র অনুযায়ী বিভিন্ন পদে প্রার্থীর সংখ্যা ছিল—সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সাধারণ সম্পাদক পদে ১টি, সহ-সম্পাদক পদে ৩টি, সাংগঠনিক সম্পাদক পদে ১টি, অর্থ সম্পাদক পদে ১টি, দপ্তর সম্পাদক পদে ১টি, প্রচার সম্পাদক পদে ১টি এবং কার্যনির্বাহী সদস্য পদে ৭টি।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কর্মকর্তারা হলেন—
নবনির্বাচিত কমিটির তালিকা:
কে. এফ. ফারুক — সভাপতি (ট্রাভেল ভ্যালু স্টোর)
আলি আহমেদ — সহ-সভাপতি (বিক্রমপুর এম্পোরিয়াম)
গোলাম মোস্তফা চৌধুরী — সহ-সভাপতি (চৌধুরী লেদার)
ইমতিয়াজুর রহমান চৌধুরী মিজান — সাধারণ সম্পাদক (হবিগঞ্জ লেদার স্টোর)
মোহাম্মদ হেলাল উদ্দিন — সহ-সম্পাদক (রিফাত লেদার স্টোর)
মিয়া ফয়সাল আহম্মেদ — সহ-সম্পাদক (ডালাস লেদার)
মো. লিটন সরদার — সাংগঠনিক সম্পাদক (নিউ ফ্যান্সি লেদার)
মো. তাবিব তুহিন — অর্থ সম্পাদক (ডালিমস লেদার)
মো. আল আমিন সিকদার — প্রচার সম্পাদক (জেনারেল লেদার)
মো. সিরাজুল ইসলাম — দপ্তর সম্পাদক (ঢাকা লেদার)
জালাল সরকার — কার্যনির্বাহী সদস্য (পিনাকি লেদার)
হেলাল উদ্দিন সরকার — কার্যনির্বাহী সদস্য (আবিদ লেদার)
সালমান ভুইঁয়া — কার্যনির্বাহী সদস্য (বাদশা লেদার এম্পোরিয়াম)
মো. গোলাম হাক্কানী চৌধুরী — কার্যনির্বাহী সদস্য (সেভেন স্টার-এস)
ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম হাসান অপু — কার্যনির্বাহী সদস্য (রাকাব লেদার) এদিকে
সমিতির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে পরিবেশটি কিছুটা আবেগঘন হয়ে ওঠে। চারপাশে নীরবতা নেমে আসে, ব্যবসায়ী ও উপস্থিত অতিথিদের চোখে এক ধরনের গভীর অনুভূতি ফুটে ওঠে। দীর্ঘ দিনের সম্পর্ক, স্মৃতি আর ঐক্যের বন্ধন যেন সেই দোয়ার মুহূর্তে আরও দৃঢ় হয়ে ওঠে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান সাহেব যখন দোয়া পরিচালনা করেন, তখন পুরো পরিবেশে এক ধরনের আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়। সবাই নীরবে হাত তুলে আল্লাহর দরবারে কল্যাণ, ব্যবসার উন্নতি এবং পারস্পরিক শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
দোয়া শেষে তাবারক বিতরণের সময় উপস্থিত অনেকের মাঝে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়—যেন একটি সফল আয়োজনের শেষ পরিণতি ছিল আন্তরিকতা ও মিলনের এক সুন্দর মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT