1. admin@bdlive24news.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

বেনাপোল চেকপোস্ট ২০ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে চলমান অভিযানে আটক হওয়া ৫ থেকে ১০ বছর বয়সী ২০ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা শিশুদের বাড়ি নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে শিশুদের গ্রহণ করেছে তিনটি মানবাধিকার সংস্থা। এর মধ্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ৫ জন, জাস্টিস অ্যান্ড কেয়ার ৬ জন এবং রাইটস যশোর ৯ জন শিশুর দায়িত্ব নেয়।

পুলিশ ও মানবাধিকারকর্মিরা জানায়, বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলে তাদের পরিবারের সদস্যরা দেশে ফেরার প্রস্তুতি নেন। এ সময় কেউ কেউ দেশে ফিরতে পারলেও অনেক শিশু ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হয়। পরে আদালতের নির্দেশে শিশুদের বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের আশ্রয়ে রাখা হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা শিশুদের মধ্যে কেউ এক বছর, কেউ ছয় মাস আগে আটক হয়েছিল।
দেশে ফিরে আসা এক শিশু জানায়, তার মা, বাবার সাথে ফিরছিল। পুলিশ মা ও আমাকে ধরেছিল। বাবা পালিয়ে গিয়েছিল। এখন আমি একাই দেশে ফিরছি।
শিশুদের নিতে আসা স্বজন রহিমা জানান, ভারতে ধরপাকড়ের কারণে দেশে ফেরার সময় তার মেয়ে,জামায় ও নাতনি আটক হয়েছিল। এখন কেবল নাতনি ফিরছে।
রাইটস যশোরের কাউন্সিলর বজলুর রহমান বলেন, শিশুদের প্রয়োজনীয় আইনি সহায়তা, কাউন্সেলিং ও পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শিশুদের মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT