1. admin@bdlive24news.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা ‘ভালোবাসা সবসময় সোচ্চার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ‘কথিত প্রেমিকা’ অভিনেত্রী তৃষা কৃষ্ণান। অনুষ্ঠানটির পরপরই অভিনেত্রীর একটি পোস্ট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, ‘ভালোবাসা সবসময় সোচ্চার’।

দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের গুঞ্জন চলছে। এই পোস্ট এবার তাদের নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিল।

গত ১০মে চেন্নাইয়ে থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। সেখানে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা যায়।

এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মৃদু হেসে তৃষা বলেন, ধন্যবাদ। আগামীর অপেক্ষায়।

২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত এই জুটি দর্শকদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে।

তবে ২০২৪ সালের জুনে থালাপতির জন্মদিনে তার একটি অপ্রকাশিত ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, শুভ জন্মদিন সবথেকে ভালো মানুষ। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

এদিকে ব্যক্তিগত জীবনে থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে সম্প্রতি বিচ্ছেদের আবেদন করা হয়েছে বলে জানা গেছে। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT