1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

৫০০ টাকা পারিশ্রমিক থেকে আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে বিজয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সরকার গঠন করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দল সিপিআই ও সিপিএমের সমর্থনে গঠিত হয়েছে নতুন জোট সরকার। টানা চার দিনের রাজনৈতিক নাটকীয়তার পর রোববার এই অনিশ্চয়তার অবসান ঘটে।
রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা শুরু করা বিজয়ের রাজনৈতিক উত্থানও যেন এক সিনেমার গল্পকেই মনে করিয়ে দেয়।
শৈশব থেকেই চলচ্চিত্রের আবহে বেড়ে ওঠেন বিজয়। তার বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার পরিচিত নির্মাতা। বাবার পরিচালিত ১৯৮৪ সালের চলচ্চিত্র ‘ভেটরি’র মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন তিনি।
এক সাক্ষাৎকারে এস এ চন্দ্রশেখর জানান, ওই ছবিতে অভিনয়ের জন্য বিজয় পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ৫০০ রুপি। তখন হয়তো কেউ ভাবতেও পারেননি, সেই ছোট্ট শিশুশিল্পীই একদিন দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হবেন। চন্দ্রশেখরের ভাষ্য অনুযায়ী, অনেক আগেই বিজয় তাকে বলেছিলেন, ‘আমি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব।’
মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে তা পৌঁছে গেছে অবিশ্বাস্য উচ্চতায়। বর্তমানে বিজয়ের পারিশ্রমিক নিয়ে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তার শেষ ছবি হিসেবে আলোচিত ‘জন নায়গন’-এর জন্য তিনি নিয়েছেন প্রায় ২২০ কোটি রুপি।
অর্থাৎ শিশুশিল্পী হিসেবে পাওয়া ৫০০ রুপি থেকে আজকের ২২০ কোটি পারিশ্রমিকের এই বৃদ্ধি প্রায় ৪ কোটি ৪০ লাখ শতাংশেরও বেশি। ভারতীয় সিনেমায় এমন বিস্ময়কর উত্থান খুব কম তারকার ক্ষেত্রেই দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT