1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

লাইফ সাপোর্টে থাকা কারিনা এখন কেমন আছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। শুক্রবার (৮ মে) রাত থেকে গুরুতর লিভার-সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি এই অভিনেত্রীর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার পরিবার।
রোববার (১০ মে) সকালে কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ মেয়ের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’
মেয়ের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান কায়সার হামিদ। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান, যাতে ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। তার ভাষায়, ‘আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, তাই এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুরোধ জানাব, তিনি যেন বিষয়টি দেখেন। আসলে আমাদের হাতে বেশি সময় নেই, দ্রুত ওকে বিদেশে নিতে চাচ্ছি।’
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, কারিনা কায়সারের আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তিনি সংক্রমণে আক্রান্ত হয়েছেন এবং তার শরীরে হেপাটাইটিস এ শনাক্ত হয়েছে। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে কারিনা কায়সারের। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬–এ তার কাজ দর্শকদের নজর কেড়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT