1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

তানজিকা আমিনের সংসার কেন ভেঙেছিল?তানজিকা আমিন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
অভিনয় আর ব্যক্তিত্বের মিশেলে নতুন করে আলোচনায় উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। নাটক, সিনেমা ও উপস্থাপনা—সব ক্ষেত্রেই এখন তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে ক্যারিয়ারের পাশাপাশি একসময় তার ব্যক্তিজীবনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তানজিকা। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি; বিয়ের দুই বছরের মধ্যেই তারা আলাদা হয়ে যান।
বিচ্ছেদের কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও এ বিষয়ে নিজেই স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার ভাষায়, দুজন মানুষ হিসেবে তারা ভালো হলেও একসঙ্গে ভালো থাকতে পারেননি। নির্ঝরকে তিনি একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে সুখে আছেন, শুধু একসঙ্গে পথচলাটা হয়নি।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বড় কোনো দ্বন্দ্ব নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও ব্যক্তিত্বের অমিলই তাদের বিচ্ছেদের মূল কারণ ছিল।
বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ছিলেন তানজিকা। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি। বর্তমানে নতুন সংসারে বেশ ভালো সময় কাটাচ্ছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিতব্য নতুন নাটক ‘অবুঝ চোখ’-এ তাকে দেখা যাবে। নাটকটি পরিচালনা করছেন সাগর জাহান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT