1. admin@bdlive24news.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পিরিজপুর বাজার মহাসড়কে সিসি ঢালাই সড়কে ফাটল, এলাকাবাসীর দাবিতে সংস্কারের উদ্যোগ; তিন বছরের গ্যারান্টির আশ্বাস ছেলেকে নিয়ে শাবনূরের নায়াগ্রাদর্শন, রইল ৫টি ছবি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস

শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
হুমায়ুন কবির/নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাতে
শের-ই-বাংলা একে ফজলুল হক সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাজধানীর অভিজাত হোটেল অরনেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। সংগঠক
জি এম কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, জিসাজের চেয়ারম্যান রেজাবুদ্দৌ দৌলা চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, জিসাজের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, সংগঠনের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, অনুস্ঠান আয়োজক শফিক উদ্দিন অপু, বিশিষ্ট সমাজ সেবিকা লায়ন (পিডিজি) হেলেন এ নাসরিন, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থাপনা করেন মানবাধিকার সংগঠনের মো. মঞ্জুর হোসেন ঈসা। পরে সমাজের বিভিন্ন স্তরের স্ব-স্ব পেশায় বিশেষ অবদানের জন্য গুণীদের হাতে শের-ই বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এর মধ্যে দেশের বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কো. লিমিটেড পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, সফল সংগঠক হিসেবে সাংবাদিক জ. ই. বুলবুল, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল, চিকিৎসায় সেবায় অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, স্বাস্থ্য ও সমাজ সেবায় মো. মজিবুর রহমান, প্রমুখ।

শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যাগে আলোচনা সভায় বক্তারা শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন নিয়ে বিষদ আলোচনা করেন।

তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের স্মরণীয় গুণীদের নিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত আয়োজন করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT