1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

পহেলা বৈশাখের ছোঁয়ায় তারকারা নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 আর এই আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের জনপ্রিয় তারকারা। জাঁকজমকপূর্ণ সাজ আর চিরচেনা বাঙালিয়ানায় নিজেদের মেলে ধরেছেন তারা। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ভিডিও শেয়ার করে নববর্ষের ঐতিহ্য তুলে ধরেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চৈত্রের শেষ রাত, আলপনা আর নতুন শুরুর গল্প; আমাদের পহেলা বৈশাখের এক অবিচ্ছেদ্য রীতি। প্রতি বছরের একটি আবশ্যিক রীতি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।’এদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার নিজেকে রাঙিয়েছেন উৎসবের রঙে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আলোকচিত্রে তাকে দেখা গেছে লাল-সাদা শাড়ির স্নিগ্ধতায়। বাহারি রঙের ঘুড়ির ব্যাকগ্রাউন্ডে পোজ দেওয়া সেই ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার বৈশাখ’। তার পরনে ছিল লাল-সাদা রঙের টাই-ডাই করা আভিজাত্যপূর্ণ শাড়ি। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন রূপালি গয়না এবং হাতের মল্লিকা ফুলের মালা। খোলা চুলের মিষ্টি হাসিতে তারকার এই লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেচিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন একগুচ্ছ ছবি শেয়ার করে। হালকা গোলাপি আভাযুক্ত শাড়ি আর গাঢ় রঙের ব্লাউজে তার ঐতিহ্যবাহী সাজ নজর কেড়েছে সবার। ক্যাপশনে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সাথে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।পিছিয়ে নেই ঢালিউড কুইন অপু বিশ্বাসও। নববর্ষের সকালে নিজেকে জাঁকজমকপূর্ণ সাজে মেলে ধরেছেন এই অভিনেত্রী। সাদা শাড়িতে নীল ও লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়ায় যেন ফুটে উঠেছে বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে অপু লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT