1. admin@bdlive24news.com : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

লালবাগে অত্যাধুনিক ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | বি ডি লাইভ ২৪ নিউজ

রাজধানীর লালবাগে উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ’। সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হামিদুর রহমান হামিদ বলেন:

“এই জনবহুল এলাকায় এমন একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা ঘরের কাছেই উন্নত চিকিৎসা সেবা পাবেন। আমি আশা করি, প্রতিষ্ঠানটি সেবার মান বজায় রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন খোকন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সাবেক সফল কমিশনার।

সফিউদ্দিন আহাম্মেদ সেন্টু, সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মোঃ রবিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চেয়ারম্যান, দেলোয়ার হোসেন খেলার মাঠ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বায়তুস সামাদ নুর জামে মসজিদের খতিব এবং দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মাদ আবদুর রহমান আজাদ।হাসপাতালটির চেয়ারম্যান সাংবাদিকদের জানান, উদ্বোধন উপলক্ষে রোগীদের জন্য থাকছে বিশেষ ছাড় ও সুলভ মূল্যে চিকিৎসার সুবর্ণ সুযোগ: সকল বেড এবং কেবিন ভাড়ার ওপর ৩০% ছাড়।ডাক্তার ফি: প্রতিদিন মাত্র ১০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ।

আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি লালবাগ ও এর আশেপাশে এলাকার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT