চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
Reporter Name
Update Time :
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক সংগঠন হাইআর আল ফালা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
শহিদুল ইসলাম সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুরাদপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোয়ার আলম, মুনির ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম, আবু সুফিয়ান, শরিপুল মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধি করে।
অনুষ্ঠান শেষে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।