1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ইরান প্রতিটি মার্কিন নাগরিক ও বিবেকবান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করেন এবং এই যুদ্ধকে ‘প্রত্যাখ্যান’ করেন।

গত মাসের শেষের দিকে শুরু হওয়া এই সংঘাতকে ইরান একটি অবৈধ ও উস্কানিমূলক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সেন্টার ফর কাউন্টারটেররিজমের (এনসিসি) ডিরেক্টর জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন।

ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে এই যুদ্ধের প্রতিবাদে কেন্ট তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রের বিষয়ে কেন্ট জানিয়েছিলেন যে, একজন বিবেকবান মানুষ হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করতে পারেন না। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, এই যুদ্ধ আমেরিকার সাধারণ মানুষের যুদ্ধ নয় এবং একজন বিবেকবান মার্কিন নাগরিক বা কর্মকর্তার জন্য এই অবৈধ যুদ্ধকে প্রত্যাখ্যান করাটাই হলো সর্বনিম্ন নৈতিক দায়িত্ব।

জোসেফ কেন্ট তার পোস্টে আরও দাবি করেছিলেন যে ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। বরং ইসরাইল এবং সে দেশে থাকা শক্তিশালী ইসরাইলি লবিংয়ের চাপের কারণেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এবং তার কট্টর সমর্থকদের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে গভীর বিভাজন ও প্রশ্নের সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার পেছনে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণ দেখিয়েছেন এবং ইসরাইলি চাপের বিষয়টি অস্বীকার করেছেন।

চলতি মাসের শুরুতে হাউজ স্পিকার মাইক জনসন ইঙ্গিত দিয়েছিলেন যে হোয়াইট হাউস বিশ্বাস করে ইসরাইল একাই এই পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ছিল, যা রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য একটি কঠিন সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি করেছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ সামরিক হামলা চালানোর মাধ্যমে এই সংঘাতের সূচনা করে। এর পর থেকেই ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরাইলি অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT