1. admin@bdlive24news.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

আমিরাতের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, একজন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে সোমবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। দুবাই বিমানবন্দরের কাছে একটি ড্রোন থেকে জ্বালানি ট্যাংকে আগুন লাগায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। অপরদিকে ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি।

এর বাইরে আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় তেলের অবকাঠামোতে আগুন লাগার ঘটনাও আছে। একদিন আগেও এখানকার জ্বালানি স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছিল।

আমিরাতে এই হামলার ঘটনা ঘটলো ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দুইদিন পর। খার্গের হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, দ্বীপটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল আমিরাত থেকে। যদিও আমিরাতের প্রশাসন এমন অভিযোগ অস্বীকার করেছে।

সোমবারের হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র আবুধাবি শহরের কাছের একটি এলাকার গাড়িতে আঘাত হানে। এতে একজন ফিলিস্তিনি বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাতে মোট সাতজন প্রাণ হারালেন। তাদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক এবং দুজন সামরিক সদস্য। সামরিক সদস্যরা প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলা থেকে জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়। তবে ফ্লাইট চলাচল ধীরে ধীরে আবার শুরু হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT