1. admin@bdlive24news.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব চত্বরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এর আগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি শায়লা আজীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, গবেষক ও সমাজতান্ত্রিক খন্দকার সাখাওয়াত আলী এবং বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক শেখ মোঃ সেলিম, ক্লাব সদস্য শেখ কামরুল আহসান, দীলিপ কুমার বর্মন, কলিন হোসেন আরুজু, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি শারমীন খান, কোষাধ্যক্ষ রুশদা সামিয়া খান, সমন্বয়কারী মো: জাহেদুল ইসলাম নান্টুসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকৃন্দ।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এছাড়া আগামী জুলাই মাসে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হবে বলে ফাউন্ডেশনের সভাপতি শায়লা আজীম অনুষ্ঠানে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT