1. admin@bdlive24news.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পিরিজপুর বাজার মহাসড়কে সিসি ঢালাই সড়কে ফাটল, এলাকাবাসীর দাবিতে সংস্কারের উদ্যোগ; তিন বছরের গ্যারান্টির আশ্বাস ছেলেকে নিয়ে শাবনূরের নায়াগ্রাদর্শন, রইল ৫টি ছবি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতার জন্য পড়াশুনার সাথে সাথে শিক্ষার্থীদের খেলাধুলা করা অপরিহার্য।

তিনি আজ (মঙ্গলবার) খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র আরও বলেন, খেলাধুলা মনকে আনন্দ, প্রফুল্ল ও শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে সহায়তা করে। শিক্ষার্থীদের খেলাধুলা অনুশীলন করা প্রয়োজন। লেখাপড়া করলেই জীবনের সাফল্য অর্জন করা সম্ভব না। এজন্য শিক্ষার্থীদের সকল ক্রীড়ায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলায় জয় পরাজয় থাকবে, অংশগ্রহণই বড় কথা।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। অনুষ্ঠানে কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT