1. admin@bdlive24news.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

রাজধানীর কাওরান বাজারে সোনার বাংলা এসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সম্মাননা, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

রাজধানীর কাওরান বাজারে সোনার বাংলা এসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সম্মাননা, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিনিধি’র তথ্যচিত্রে বিস্তারিত

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে জালালাবাদ ভবন, ২২ কাওরান বাজার, ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম ই ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সোনার বাংলা এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি সি এম কয়েস সামী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব মোঃ এহছানে এলাহী।

সাবেক অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান মিয়া এবং সাবেক অতিরিক্ত সচিব ও কথাসাহিত্যিক ড. গোলাম শফিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।

দৈনিক দেশবার্তার সম্পাদক কাজী তোফায়েল আহমেদ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল মান্নানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সোনার বাংলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের কার্যকরী সভাপতি হাজী দেওয়ান ছাদেক মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিবৃন্দ গুণীজন ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান, চেয়ারম্যান রব রব বিল্ডার্স লিমিটেড।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

📺 ক্যামেরায়: বিডি লাইভ ২৪ নিউজ
🎙️ নিজস্ব প্রতিনিধি’র তথ্যচিত্রে বিস্তারিত

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT