1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় নারী শিক্ষার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করল বড়শিমলা মহিলা কলেজ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও আবাসন সংকট নিরসনে কলেজটির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবনের ফলক উন্মোচন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামনুর রশিদ সিদ্দিক হিরু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক অবকাঠামো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ভবনটি ছাত্রীদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারীসহ শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কলেজের সার্বিক উন্নতি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT