1. admin@bdlive24news.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের
২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপ মহাদেশের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন। তবে মেসির সম্মানে এবং বিদায়ী ম্যাচ হিসেবে আরেকটি আর্জেন্টিনা-স্পেন ম্যাচ খেলার প্রস্তাব উঠেছে।মূলত এমন প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি।

আর্জেন্টিনার রেডিও মিত্রে–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ওই ম্যাচ দিয়ে কেন মেসিকে বড় বিদায়ী অভ্যর্থনা দেওয়া যায় না?’
যদিও টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া এই মহাতারকার ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর বিশ্বকাপ শিরোপা দেশে গিয়ে উদযাপন করেছেন স্প্যানিশ এই কূটনীতিক।

ইয়ামাল-রদ্রিদের এই সাফল্যকে তিনি ‘খুবই তাৎপর্যপূর্ণ’ এবং ‘সুশৃঙ্খল’ ফলাফলের মাধ্যমে পাওয়ার কথাও বলছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ শেষে স্পেনে ফেরার পর জাতীয় দলের সংবর্ধনায়ও অংশ নিয়েছেন জোয়াকিন। যেখানে জনসমুদ্রে উষ্ণ সংবর্ধনা পান বিশ্বকাপজয়ী ফুটবলাররা।
এই রাষ্ট্রদূতের কাছে বিশ্বকাপের ধারণাটি অত্যন্ত প্রতীকী তাৎপর্য বহন করত, কারণ এর মাধ্যমে ইউরোপীয় চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতো কোপা আমেরিকা জয়ী (পাশাপাশি ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন) দলের। এই প্রেক্ষাপটে তার ভাষ্য, নির্বাচিত এই দুই দলের মধ্যকার লড়াই ফুটবলের জন্য একটি নতুন মাত্রা যোগ করতে পারে এবং তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এমন একটি ম্যাচের আয়োজন করা সম্ভব হবে।

এ ছাড়া বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নিয়েও নিজের মতামত তুলে ধরেন জোয়াকিন মারিয়া। ছোটবেলা থেকেই কাতালান দলটির সমর্থক হওয়ায়, মাদ্রিদ সমর্থকদের কিছু মন্তব্যের কারণ হিসেবে তিনি সেই ‘ক্ষত’ বা ‘আঘাতের’ কথা উল্লেখ করেন—যা মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস, কার্লোস পুয়োল, জেরার্ড পিকে ও জাভির নেতৃত্বাধীন দলটির দীর্ঘ আধিপত্যের ফলে সৃষ্টি হয়েছিল বলে তার দাবি।

স্পেন নিজের দেশ এবং আর্জেন্টিনা তার কর্মস্থল হওয়ায় বিশ্বকাপজুড়ে বিশ্বকাপজুড়ে এক মিশ্র অনুভূতি নিয়ে সময় কাটানোর কথাও জানান এই রাষ্ট্রদূত। তিনি জানান, স্পেন ও আর্জেন্টিনার (তার মতে ‘দ্বিতীয় দল’) খেলাগুলো তিনি আগ্রহের সঙ্গে অনুসরণ করেছেন। তবে ফাইনালের সময় তিনি সেই পক্ষপাত বা আবেগকে একপাশে সরিয়ে রেখেছিলেন, কারণ তখন আর কোনো ছাড় দেওয়ার সুযোগ ছিল না এবং নিজের দলের জন্যই সমর্থন জোগাতে হতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT