1. admin@bdlive24news.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো গোল করে আবেগে ভাসলেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। আটলান্টায় ইংলিশদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার পর মাঠেই কেঁদে ফেলেন এই ইন্টার মিলান তারকা। ম্যাচ শেষে তিনি জানান, এই মুহূর্তটির স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখতেন।
সাক্ষাৎকার দেওয়ার সময় গলা বুজে আসছিল লাউতারোর। তিনি বলেন, “আমি আসলেই জানি না… এটা এতটাই তীব্র অনুভূতি! বাবা যখন আমাকে প্রথমবার একজোড়া বুট কিনে দিয়েছিলেন, আমি তখন থেকেই এই রকম একটি গোলের স্বপ্ন দেখতাম।”

নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, “আমার মায়ের জন্য, যিনি আমি রেসিং ক্লাবে (লাউতারোর সাবেক ক্লাব) যোগ দেওয়ার পর থেকে প্রতিদিন আমার বিছানা গুছিয়ে রাখতেন—সেই ভালোবাসার মূল্য এই গোল বা ফাইনালের চেয়েও অনেক বেশি।”
২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও কোনো গোল পাননি লাউতারো। তাই এই বিশ্বকাপটি ছিল তার জন্য এক ধরণের প্রতিবাদের, নিজেকে প্রমাণ করার। আর সেটি তিনি দারুণভাবে করে দেখিয়েছেন। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে পেনাল্টি এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ব্যবধানের জয়ের পর, এবার সেমিফাইনালে করলেন মহাগুরুত্বপূর্ণ জয়সূচক গোলটি।

নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে লাউতারো বলেন, “আমি এটা মনে-প্রাণে বিশ্বাস করেছিলাম। আমি ম্যাচের আগে আলেক্সিস (ম্যাক অ্যালিস্টার) ও ফাকুন্দোকে (মেদিনা) বলেছিলাম যে, আমি বদলি হিসেবে মাঠে নামব এবং গোল করে ম্যাচ জেতাব।”

ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড বলেন, “এই দলটা বারবার প্রমাণ করছে তারা কী দিয়ে তৈরি। ইংল্যান্ডের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছিল। তারা প্রথম ৬০ মিনিট আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, এরপর আর পারছিল না। গোল পাওয়ার পর তারা পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে, যা আমাদের বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণের সুযোগ করে দেয়। আমরা সুযোগগুলো কাজে লাগিয়ে গোল আদায় করেছি এবং আরও একবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT