1. admin@bdlive24news.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মাঝেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ জয়ের পর মাঠের ভেতরেই একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন তারা, যা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর আর্জেন্টিনার ফুটবলাররা একটি ব্যানার তুলে ধরেন। সেইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনাই ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল— “লাস মালভিনাস সন আরহেনতিনাস”, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভানি লো চেলসোকে হাস্যোজ্জ্বল মুখে ব্যানারটি ধরে গ্যালারির দর্শকদের দিকে নাড়তে দেখা যায়। তবে এই ব্যানারটি মাঠের ভেতর কোথা থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী— স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর কিংবা বৈষম্যমূলক কোনো ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক বা অন্য কোনো সরঞ্জাম প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে ফিফার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT