1. admin@bdlive24news.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখের ছোঁয়ায় তারকারা নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে লালবাগে অত্যাধুনিক ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন ২৪ শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের যে এলাকায় ঈদ পালিত হচ্ছে আজ বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের ওয়াশিংটনে অজ্ঞাত ড্রোন, হামলার আশঙ্কা যেসব দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

হাদির জানাজা অনুষ্ঠিত: ‘তুমি কখনো হারিয়ে যাবেনা’-ড. ইউনূস

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:  শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টা ১৫ মিনিট নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্টিত হয়, আগে থেকেই সেখানে অন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদরে প্রায় সবাই উপস্থিত ছিলেন। এ ছাড়া হাদির জানাজায় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অখস্য শুভানার্থী,পরিবারসহ লাখ মানুষের ঢল। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলছেন, হাদি তুমি হারিয়ে যাবে না। কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে।  শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ্জায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, আজকে আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করতে এসেছি, শুধু আমরা না বাংলাদেশের সব মানুষ সেই ওয়াদা পূরণ করবে।
তিনি বলেন, আমরা তোমার যে মানবপ্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। এটা যেন সবসময় আমাদের মনে জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। সেই মন্ত্র— বড় মন্ত্র হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। আমাদের শির কখনও নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো, আমাদের সব কাজে আমরা সেটা প্রমাণ করবো। আমরা দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না।
ড. ইউনূস বলেন, প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। নির্বাচনে কীভাবে অংশ নিতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।
এর আগে শনিবার দুপুরে হাদির লাশ হার্ট রিসার্চ ইউনস্টিটিউট থেকে এ্যাম্বুলেন্স করে দুপুর ২ টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। সেখানে আগে থেকে লাখ লাখ মানুষ জানাজায় উপস্থিত হন।  হাদির বড় ভাই মাদ্রাসার প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক জানাজা পাড়ান। মানুষের ঢল মানিক মিয়া প্লাজা ছাড়িয়ে ফার্মগেট, ইন্দ্রিরা রোড, খামার বাড়ি, মিরপুর রোড পর্যন্ত ছাড়িয়ে পড়ে, শুধু একবার তার লাশ দেখতে পান সে আকাঙ্খায়। এদিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে ছিলেন ১ হাজার বডি অর্ন ক্যামেরাসহ ব্যাপক সংখ্যক  বিজিবি, আনসার র‌্যাবসহ পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যরা। ছিলেন ডিজিএফআই, এনএসআই, এসএস এফসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT