1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

জন্মদিনে সবার ভালোবাসা ও দোয়া চাইলেন লুবাবা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জন্মদিনে সবার ভালোবাসা ও দোয়া চাইলেন লুবাবা

বিনোদন ডেস্ক, বিডি লাইভ ২৪ নিউজ

জীবনের আরও একটি বছর পার হওয়ার উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’

তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তার অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।

লুবাবা আরও প্রার্থনা করেন, জীবনের অবশিষ্ট সময় যেন আল্লাহর সন্তুষ্টির পথে কাটাতে পারেন। একই সঙ্গে নিজের পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন তিনি।

নিজের জন্য সবার দোয়ার গুরুত্ব তুলে ধরে এই শিশুশিল্পী লেখেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’

পোস্টের শেষাংশে আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধি ও জীবনে বরকতের প্রার্থনা করেন লুবাবা। তিনি লেখেন, ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT