1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

‘নিজেকে বাঁচানোর চেষ্টা করছি’—হঠাৎ কেন এমন বললেন প্রভা?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

‘নিজেকে বাঁচানোর চেষ্টা করছি’—হঠাৎ কেন এমন বললেন প্রভা?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। বিভিন্ন সময় নিজের অনুভূতি, উপলব্ধি ও জীবন নিয়ে ভাবনার কথা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবারও তেমনই একটি বার্তা দিয়েছেন প্রভা।

১৪ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, আত্মসম্মান এবং প্রয়োজনীয় সময়ে দূরে সরে যাওয়ার গুরুত্ব নিয়ে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন তিনি।

প্রভা লেখেন, সম্পর্ক ছিন্ন করা মানেই কাউকে ছেড়ে দেওয়া কিংবা হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এর অর্থ হলো বাস্তবতাকে মেনে নেওয়া। যে সম্পর্ক একসময় জীবনে গুরুত্বপূর্ণ ছিল, সেটিই যদি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দিতে থাকে, তাহলে সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

অভিনেত্রীর মতে, ভালোবাসার বিনিময়ে নিজের মানসিক শান্তি, আত্মপরিচয় কিংবা সুস্থতাকে বিসর্জন দেওয়া উচিত নয়। তবে এই সত্য উপলব্ধি করা সহজ নয়।

জীবনের বিভিন্ন সম্পর্কের উদাহরণ দিয়ে প্রভা বলেন, এমন বন্ধু থাকতে পারেন, যিনি শুধু নিজের প্রয়োজনেই পাশে থাকেন। এমন চাকরিও থাকতে পারে, যেখানে উন্নতির সুযোগ নেই, অথচ প্রতিনিয়ত মানসিকভাবে ক্লান্ত হতে হয়। আবার পরিবারের কোনো সদস্য বারবার ব্যক্তিগত সীমানা অতিক্রম করতে পারেন। এমনকি জীবনসঙ্গী পাশে থেকেও কাউকে ভেতর থেকে একাকী করে তুলতে পারেন।

প্রভার ভাষায়, এসব সম্পর্ক বা পরিস্থিতির জন্য বারবার নিজের ত্যাগ স্বীকার করে যাওয়ার ফল ভালো হয় না। একসময় মানুষ বুঝতে পারে, নিজের জীবন থেকে নেতিবাচক বিষয়গুলো দূরে সরিয়ে দেওয়াও প্রয়োজন।

নেতিবাচক সম্পর্ক থেকে সরে আসাকে নিষ্ঠুরতা মনে করেন না প্রভা। বরং তার কাছে এটি সাহসের পরিচয়। তিনি বোঝাতে চেয়েছেন, ছেড়ে দেওয়া মানে ক্ষতিকে বেছে নেওয়া নয়; বরং ক্ষতির চেয়ে নিরাময়কে গুরুত্ব দেওয়া।

তিনি আরও বলেন, সত্যকে আড়াল করে অভিনয় করে যাওয়ার চেয়ে সত্যকে মেনে নেওয়া জরুরি। নীরবে কষ্ট সহ্য করার চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়াই শ্রেয়।

প্রভার মতে, জীবনের এমন সিদ্ধান্তের কারণে অনেকেই হয়তো বলবেন তিনি বদলে গেছেন। কিন্তু তারা বুঝতে পারবেন না—কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্যই কখনো কখনো দূরে সরে যেতে হয়।

সবশেষে প্রভা বোঝান, যেখানে মানুষ বারবার আঘাত পায়, সেখানে সবসময় নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ একজন মানুষকে প্রতিনিয়ত ছোট করে দেয়, সেখানে তার বিকাশও সম্ভব নয়। তাই কারও কাছ থেকে দূরে সরে যাওয়া মানেই তাকে ত্যাগ করা নয়; কখনো কখনো সেটিই আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ।

প্রভার এই দীর্ঘ বার্তায় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্কের নাম উল্লেখ করা হয়নি। তবে তার ‘নিজেকে বাঁচানোর জন্যই কখনো কখনো দূরে সরে যেতে হয়’—এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT