1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

দুর্দান্ত কামব্যাক মেসির: জোড়া গোল ও রেকর্ড গড়ে মায়ামির জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দুর্দান্ত কামব্যাক মেসির: জোড়া গোল ও রেকর্ড গড়ে মায়ামির জয়
বিশ্বকাপের পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল এবং এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধে আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করান তিনি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ২০২৩ সাল থেকে টুর্নামেন্টটি নতুন রূপে শুরুর পর মাত্র ১২ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি। পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলকে। এর মধ্যে ৫ ম্যাচেই জোড়া গোল করার কীর্তি গড়েছেন মেসি। ২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়েই দলকে শিরোপা এনে দেওয়া এই তারকা এবারও দলকে শিরোপার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT