1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

জুলাই যোদ্ধাদের’ তোপের মুখে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল ছাড়লেন এনসিপি নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

‘জুলাই যোদ্ধাদের’ তোপের মুখে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল ছাড়লেন এনসিপি নেতা
গাইবান্ধায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এসময় এক এনসিপি নেতাকে ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’ দেয় জুলাই যোদ্ধারা। তাদের এই বিক্ষোভের মুখে জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বুধবার (৫ আগস্ট) সকারে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত ‘জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টার দিকে জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদিসহ দলীয় নেতাকর্মীরা মিলনায়তনে প্রবেশ করলে জুলাই যোদ্ধারা বিক্ষোভ শুরু করে। এসময় তারা স্লোগান দেন, ‘বয়কট, বয়কট এনসিপি বয়কট। আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামড়া তুলে দিবো আমরা। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না। ধর ধর, লীগ ধর।’

পরে বিক্ষোভের মুখে জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তারা চলে যাওয়ার পর প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অনুষ্ঠানে হট্টগোলের বিষয়ে জানতে চাইলে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, জুলাই যোদ্ধাদের কেউ অসম্মান করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এনসিপি গাইবান্ধায় আওয়ামী লীগ ও তাদের দোসরদের তাদের দলে পুর্নবাসন করে আমাদের অসম্মানিত করেছে। এ কারণে আজকের অনুষ্ঠানে তাদেরকে বয়কট করে শ্লোগান দেওয়া হয়েছে।

তবে জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি বলেন, আমাদের ছাত্রশক্তির কমিটির পদ-পদবি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ ছিল। এ কারণে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ করেছে।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জুলাইযোদ্ধা আমিনুল হক, রিয়াদ হাসান প্রমুখ।

সভায় বক্তারা ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই যোদ্ধা আমিনুল হক বলেন, ‘আমরা শুধু ভাতা কিংবা নামের জন্য এই আন্দোলন করিনি। রক্ত দেইনি। আমরা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। দেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তা নেমে এসে হাসিনাকে তাড়িয়েছে, তা বাস্তবায়নের জন্যর সরকারের প্রতি দাবি জানাই।’

এর আগে ২৫২ জন জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের প্রত্যেকের হাতে সম্মাননা সূচক হিসেবে ক্রেস্ট ও উন্নত মানের একটি করে আম গাছের চারা বিতরণ করা হয়। সকাল ১০টায় জেলা শহরের পৌর পার্কে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করে।

প্রসঙ্গত, জেলা এনসিপি আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি দল থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT