শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ আব্দুল হালিম
Reporter Name
Update Time :
শনিবার, ১ আগস্ট, ২০২৬
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ আব্দুল হালিম
শ্রীনগর প্রতিনিধি ঃশাফিন আহমেদ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মোঃ আব্দুল হালিম। গতকাল বৃহস্পতিবার ৩০ জুলাই বিকেলে সাবেক অধ্যক্ষ আবুল হোসেনের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হোসেনের চাকরির মেয়াদ ৩০ জুলাই ২০২৬ শেষ হয়। উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে উপাধ্যক্ষ পদটি শূন্য থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হালিম এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২১/৮/১৯৯৫ সালে সহকারী শিক্ষক হিসেবে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে যোগদান করেছিলেন।