1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

ভিএআরে গোল বাতিলে ক্ষুব্ধ হালান্ডের বাবা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দ্বিতীয়ার্ধে ১-১ গোলের সমতায় চলছিল ম্যাচ। তখন ৫৭ মিনিটের মাথায় ইংল্যান্ডের জালে বল জড়ান নরওয়ের টর্বজর্ন হেগেম। এই এক গোল ঘুরিয়ে দিতে পারতো পুরো ম্যাচের মোড়। তবে ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় গোলটি। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড। তার দাবি, গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্তই ইংল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রেখেছে এবং নরওয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে।
যদিও ভিএআর পর্যালোচনায় দেখা যায়, গোল হওয়ার আগে হালান্ড এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়েছিলেন। সেই কারণে গোলটি বাতিল করেন ফরাসি রেফারি ক্লেমেন্ট টারপিন। নরওয়ের গোল বাতিল হওয়ার পর

গ্যালারিতে বসে ম্যাচ দেখা আলিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রেফারির কারণে ইংল্যান্ড বেঁচে গেছে। আশা করি তারা বিশ্বকাপ জিতবে, কিন্তু আজ নরওয়ের সঙ্গে অন্যায় হয়েছে।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সাবাস বেলিংহাম, আর রেফারি।’
ম্যাচে আরও একটি বিতর্ক তৈরি হয় ইংল্যান্ডের সমতাসূচক গোলের আগে। নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের গোল-কিক স্টেডিয়ামের ওপরের একটি তারে লেগেছিল বলে দাবি করে নরওয়ে। সেই বল থেকেই আক্রমণ গড়ে সমতা ফেরায় ইংল্যান্ড। তবে ফিফা পরে জানায়, সংযুক্ত বলের সেন্সর ও ‘স্নিকো’ প্রযুক্তিতে

বলটি তারে স্পর্শ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে রেফারির সিদ্ধান্তই বহাল থাকে।
নরওয়ের হেড কোচ স্টালে সোলবাকেনও এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ‘বলটি আমাদের বেঞ্চের সামনেই নিচে নেমে এসেছিল। আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে এটি তারে লেগেছিল। কিন্তু ফিফা বলছে প্রমাণ নেই, তাই রেফারিও কিছু করতে পারেননি।’
অন্যদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় দুর্দান্ত ফর্মে থাকা হালান্ডকে তুলে নেওয়ার বিষয়টিকে অনেকে ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন না। তবে নরওয়ে কোচ জানান, হালান্ডকে আরও আগেই তুলে নেওয়া উচিত ছিল। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সোলবাকেন বলেন, ‘আর্লিং প্রায় শেষ হয়ে গিয়েছিল। সত্যি বলতে, ১০ মিনিট আগেই তাকে বদলি করা উচিত ছিল।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT