1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

টাকার বিনিময়ে ভোট বিক্রি’, অভিযোগ তুললেন নায়িকা পলি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম থেকে সরব ছিলেন চিত্রনায়িকা পলি।

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬

শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শিবা শানু ও জয় চৌধুরী জয়ী হলেও হেরে গেছেন এই নায়িকা। নির্বাচনে হারার দুই দিন পর পলি অভিযোগ করলেন টাকার কাছে হেরে গেছেন তিনি।

পলির অভিযোগ, তার প্রতিদ্বন্দ্বী আবীর চৌধুরী টাকা দিয়ে শিল্পীদের ভোট কিনেছেন। তার পেছনে কাজ করেছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

রোববার (৫ জুলাই) সংবাদ সম্মেলন করে পলি জানান, তাকে হারাতে নিপুণ ভোটারদের কয়েক দফা টাকা দিয়েছেন।
এ সময় শিল্পী সমিতির কয়েকজন ভোটারের কয়েকটি কল রেকর্ড শোনান, যেখানে সেই ভোটারদের বলতে শোনা যায়, নিপুণ ১০৩ জন শিল্পীকে কয়েক দফা ডেকে টাকা দিয়েছেন।
পলি বলেন, ‘প্যানেল ঘোষণার আগে আবীরকে আমি চিনতাম না। শিল্পীদের কাছে যখন ভোট চাইতে গিয়েছি সে সময় তারাও আবীরকে চিনতে পারেনি। তাহলে সে কীভাবে এত ভোট পেল। পরে খবর পাই সে টাকা দিয়ে ভোট কিনেছে। আবীরকে জয়ী করার জন্য নিপুণ সরাসরি কাজ করেছে। আমাকে ফেল করানোর জন্য নিপুণ তার বাসায় ডেকে ড্যান্সার ও ফাইটারদের একটি গ্রুপকে তিন দফা টাকা দিয়েছে।’
নিজের প্যানেলের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেন পলি। টাকার বিনিময়ে তার প্যানেলের নেতারাও বিশ্বাসঘাতকতা করেছেন বলে দাবি তার।
পলি বলেন, ‘প্যানেল চালানোর জন্য আমি জয় চৌধুরীকে ৩ লাখ টাকা দিয়েছি। পরে আরও টাকার কথা বললে আমি অপারগতা প্রকাশ করি। এর পর থেকেই প্যানেলের সবার আচরণ ভিন্ন হয়ে যায়। নির্বাচনের দিনেও জয় আমাকে জানায়, তার নিজের প্রায় ১০০ ভোট আছে। নির্বাচনের শেষ দিকে সেই ভোটাররা যখন ভোটকেন্দ্রে যায়, তখনো আশা ছিল জেতার। কিন্তু বাসায় যাওয়ার পর কেন্দ্রের ভেতর থেকে খবর পেলাম, আমার প্যানেল আমার সঙ্গে প্রতারণা করেছে। প্যানেলের সবাই ভোট পেয়েছে শুধু আমি ছাড়া।’

দুঃখ প্রকাশ করে পলি আরও বলেন, ‘টাকার কাছে প্রকৃত শিল্পীরা হেরে যাচ্ছে। আমার প্রশ্ন একটাই, এমনটা আর কত দিন চলবে? এই যে কালোটাকার বিনিময়ে আমাকে হারিয়ে দেওয়া হলো, সেটার জবাব চাই। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT