1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

অবশেষে অপু বিশ্বাস ‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন।

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬

অবশেষে অপু বিশ্বাস ‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন।

দীর্ঘদিনের অপেক্ষা ও পরিকল্পনা পরিবর্তনের পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার। বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে প্রকল্পটির ঘোষণা দেওয়া হলেও এখন এটি নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে।কাজ শেষ করে মুক্তি দেয়া হয়ে দেশের প্রেক্ষাগৃহে। নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গত মার্চেই শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। তবে প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে ক্যামেরার সামনে যাওয়া সম্ভব হয়নি। সব প্রস্তুতি শেষ হওয়ায় চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।

ওয়েব ফিল্ম থেকে সিনেমায় রূপান্তরের বিষয়ে নির্মাতা বলেন, ‘প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্প ও শিল্পী নির্বাচনসহ সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের মনে হয়েছে, এটি বড় পর্দার জন্য নির্মাণ করাই উপযুক্ত হবে। পরে বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।’

নির্মাতা জানান, ‘শিকার সিনেমার বেশির ভাগ শুটিং হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম দৃশ্যধারণের জন্য সেখানে যাবে। ইতোমধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। এ ছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি স্যাড ঘরানার গানের রেকর্ডিংও সম্পন্ন হচ্ছে।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলারধর্মী ‘শিকার-এ অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার ভাষ্য, গল্পই এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। ইতোমধ্যে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা প্রস্তুতি শুরু করেছেন। দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি সিনেমা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। নাটকে তার অভিনয় দেখেই এই সিনেমার জন্য তাকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ‘শিকার-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT