ভৈরব প্রতিনিধিঃ শামিম আহমেদ
ভৈরবে ৩টি সাংবাদিক সংগঠন—ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটি, ভৈরব সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতরবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন “আনন্দ ভ্রমন ২০২৬ ইং ভৈরব সাংবাদিক সমাজ” ব্যানারে মেঘনা নদী ও আশপাশের মনোরম এলাকায় সম্পন্ন হয়। ভ্রমণকালে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব মেঘনা নদীর এক প্রান্ত থেকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাজেরচর এলাকা পর্যন্ত নৌভ্রমণ করেন এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তাজ ভৈরবী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ, রাষ্ট্র সংস্করণ ফোরাম এর সমন্বয়কারী ও ভৈরব উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল কাদের সোহেল, ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও বাংলা টিভির ভৈরব প্রতিনিধি বিএমইউজে ভৈরব শাখার উপদেষ্টা এম আর সোহেল সেন,ভৈরব সাংবাদিক অ্যাসোসিয়েশন ভৈরব শাখার সভাপতি ও সাপ্তাহিক প্রমাণ্য চিত্র পত্রিকার সম্পাদক আব্দুল লতিফ (আরপিসি), সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ভৈরব শাখার সভাপতি মানবাধিকার কর্মী ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ছাবির উদ্দিন রাজু এবং সাধারণ সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজ ও নিউজ ১১ টিভির ভৈরব প্রতিনিধি এম. আর. ওয়াসিম।
আমনন্ত্রীত মেহমান হিসাবে যোগদান করেন,বাংলাদেশ মসকুটু ম্যানোফেকচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম রুজেন, ভৈরব পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বরকত উল্লাহ, বাংলাদেশ ম্যানোফেকচার্স মসকুটু কয়েল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও এফবিসিসি আই এর জেনারেল বডির মেম্বার মোঃ মালেক মিয়া, সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার সহকারী সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মূসা মিয়া, ভৈরব পৌর যুবদল সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপার্থী মামুন মিয়া, ইউটিউবার স্বপন আহমেদ, মেঘনা জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ও সমাধান টিভির পরিচালক বিমুল বিশ্বাস, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাংলা বাজার পত্রিকার ভৈরব প্রতিনিধি লায়ন কামাল হোসেন, দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক ও নিউজ ২১ টিভির ভৈরব প্রতিনিধি জ.ই পরশ, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম রিপন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মিয়া, বিডি লাইভ টুয়েন্টি ফোর নিউজের সম্পাদক সাংবাদিক ও অভিনেতা মোগল সম্রাট ও সাংবাদিক ও অভিনেত্রী ফারজানা আক্তার অধরা, সাংবাদিক শামীম আহমেদ এর সহধর্মীনী শিলা বিউটি পার্লার এন্ড টেইলার্স এর কর্ণধার নারী উদ্দোক্তা শাহিদা আক্তার শিলা, উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ভৈরব উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মেয়র পদপ্রার্থী সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ,সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার মফস্বল সম্পাদক ও সমাধান টিভির পরিচালক রফিকুল ইসলাম রুবেল, তালাশ বিডির ভৈরব প্রতিনিধি শাহিন আলম, ডেল্টা টাইমস এর ভৈরব প্রতিনিধি নাঈম মিয়া,ওয়াল্ড ডেক্স সম্পাদক ও দৈনিক সকালের খবর ভৈরব প্রতিনিধি তানজিল সরকার, নাগরিক টিভির ভৈরব প্রতিনিধি কাউছার মাহমুদ, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার ভৈরব প্রতিনিধি ও জুয়েল স্বাধীন বাংলা এডমিন সাংবাদিক জুয়েল মিয়া প্রমূহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি ও কেয়ার জেনারেল হাসপাতালের পরিচালক আশরাফুল আলম, সাপ্তাহিক সংবাদ পাতার নির্বাহী সম্পাদক আনোয়ার পারভেজ, ডাঃ মোঃ কামাল হোসেন, কালিকা প্রসাদের সমাজ কর্মী সোহান মিয়াসহ ভৈরবের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ভ্রমণের অংশ হিসেবে চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মামুন মিয়ার প্রকৃতির সৌন্দর্য বাগান ও খামার বাড়ি ও সুশোভিত পুকুর এলাকা পরিদর্শন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় সভা, গান পরিবেশনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও মানসিক প্রশান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই নদীতে সাঁতার কাটেন এবং আনন্দঘন পরিবেশে সময় কাটান। অতিথিদের জন্য দুপুরে মূখ রচক মধ্যাণ্য ভোজন ও দই, শরবতসহ বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানের বক্তারা ভবিষ্যতেও বৃহত্তর সাংবাদিক সমাজকে নিয়ে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বোপোরি, সুপরিকল্পিত ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী শোভন আহমেদ ও বিথী দেওয়ান,তানিয়া সরকার, মরিয়ম সরকার।