1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

নেইমারকে নিয়ে খুশির খবর দিলেন আনচেলত্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬

নেইমারকে নিয়ে খুশির খবর দিলেন আনচেলত্তি
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর নেইমারের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে দলে ফেরা এই তারকা ফরোয়ার্ড পুরো ম্যাচ খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে কাফে চোট পান নেইমার। এরপর মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের দুটি ম্যাচই মিস করেন তিনি। তবে হাইতির বিপক্ষে জয়ের পর থেকেই তার ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আনচেলত্তি। এবার স্কটল্যান্ড ম্যাচের আগে জানিয়ে দিলেন, নেইমার সম্পূর্ণ প্রস্তুত।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ’নেইমার খেলার জন্য প্রস্তুত। সে পুরো সপ্তাহজুড়ে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই তার ফেরায় খুশি। সে ৯০ মিনিট খেলতে পারবে। তার শারীরিক অবস্থা ভালো এবং অনুশীলনেও সে দারুণ করেছে।’

নেইমারের প্রত্যাবর্তনের পাশাপাশি আলোচনায় রয়েছে রাফিনিয়ার বিকল্প কে হবেন, সেই প্রশ্নও। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এই উইঙ্গার। যদিও তার পরিবর্তে কে খেলবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ব্রাজিল কোচ।
আনচেলত্তি বলেন, ’আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়েই ভাবছি। রাফিনিয়ার জায়গায় কে খেলবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। তবে এখনই সেটা প্রকাশ করতে চাই না।’

ডান প্রান্তে খেলার জন্য ব্রাজিলের হাতে রায়ান, লুইজ হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো বিকল্প রয়েছে। হাইতির বিপক্ষে রাফিনিয়ার বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করা রায়ানের প্রশংসাও করেছেন আনচেলত্তি।

তিনি বলেন, ‘রায়ান ভালো খেলেছিল এবং তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা এই ভূমিকায় খেলতে পারে। তবে মাঠের প্রস্থ বজায় রাখার প্রয়োজন হলে রায়ান সেটা ভালোভাবে করতে পারে।’

এদিকে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে শুরুর একাদশে দেখা যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ’এন্দ্রিক যেকোনো ম্যাচে খেলতে পারে, কারণ তার সেই সামর্থ্য আছে। সমর্থকেরা তাকে নিয়ে উচ্ছ্বসিত। তবে আগামী ম্যাচে নেইমারও থাকবে। আমার মনে হয়, সমর্থকেরা দুজনকেই সমানভাবে সমর্থন করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT