1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে মেসির জাদুকরী গোল, এগিয়ে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬

আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে মেসির জাদুকরী গোল, এগিয়ে আর্জেন্টিনা

রেজাউল খান

বিডি লাইভ ২৪ নিউজ ক্রীড়া ডেস্কঃ

রেকর্ডময় রাতে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী গোলে আলজেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলে লিড নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই অফসাইডের ফাঁদে পড়ে দুই দলের দুটি গোল বাতিল হওয়ার পর ১৭ মিনিটে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরোর লম্বা পাস থেকে থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনা হয়ে বল পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে তার নেওয়া হেডটি সরাসরি আলজেরিয়ান গোলরক্ষক জিদানের গ্লাভসে জমা হয়।

এর কিছুক্ষণ পরই মাঠে শুরু হয় অফসাইডের নাটক। এনজো ফার্নান্দেজ ও লাউতারোর বিল্ডআপ থেকে বল পেয়ে দারুণ এক হেডে আলজেরিয়ার জাল কাঁপিয়েছিলেন লিওনেল মেসি। তবে ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। এর ঠিক দুই মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড শাইবি প্রথম স্পর্শেই আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে উঠলেও রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে সেই আনন্দ মাটি করে দেন।

তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে আলজেরিয়ার রক্ষণ ভেঙে এক দর্শনীয় বাঁকানো শটে বল জালে জড়ান এই ক্ষুদে জাদুকর। এটি জাতীয় দলের হয়ে মেসির ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল। তার এই চোখধাঁধানো গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT