1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে, ভিডিও ভাইরালস্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই আলোচিত ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাতে। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, নবদম্পতি (জামাই ও শাশুড়ি) বিয়ের রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তারা জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে সবাইকে এই বিয়ে মেনে নেওয়ার অনুরোধ জানান। সবার কাছে নতুন জীবনের জন্য ‘আশীর্বাদ’ প্রার্থনা করেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেয়ের বিয়ের পর থেকেই জামাই ও শাশুড়ির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। শেষ পর্যন্ত জামাই তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে শাশুড়িকে নিয়ে আদালতে গিয়ে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন।
এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন তৈরি হলেও এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আইনি পদক্ষেপের কথা জানানো হয়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, মিম ও প্রতিক্রিয়ার বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের একাংশ এই জটিল পারিবারিক সম্পর্ক নিয়ে রসিকতা করছেন, আবার অনেকেই একে ‘ঘোর কলিযুগ’ বলে ক্ষোভ প্রকাশ করছেন।
এক্স (টুইটার) ব্যবহারকারী একজন লিখেছেন, আদালতের কেরানি হয়তো ভেবেছিলেন আজ সাধারণ কোনো আইনি কাজ করবেন। তিনি নিশ্চয়ই ভাবেননি যে এমন একটা ফ্যামিলি ডায়াগ্রামের মুখোমুখি হতে হবে যা সমাধান করতে উন্নত জ্যামিতির প্রয়োজন!
অন্য এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, কানপুরের এক ভদ্রলোক তার শাশুড়িকে বিয়ে করেছেন। এখন তার সাবেক স্ত্রী তাকে ‘বাবা’ বলে ডাকবে আর তার সন্তানরা নতুন বউকে ডাকবে ‘দিদিমা-মা’। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা এখন জিলিপির প্যাঁচ হয়ে গেছে!

আরেকজন মন্তব্য করেছেন, কেবল মধ্যবিত্তরাই সমাজে সম্মানের কথা চিন্তা করে। গরিবরা পাত্তা দেয় না। কারণ তাদের অনেকেই এটাকে স্বাভাবিক ভাবে। আর ধনকুবেররা কেয়ার করে না। কারণ তারা এটাকে বলে ‘মডার্নিজম’ বা আধুনিকতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT