1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

মেসিকে ভালোবাসা জানিয়ে উচ্ছ্বাসে আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬

আর্জেন্টিনা নিয়ে উচ্ছ্বাসে মেসিকে ভালোবাসা জানিয়ে আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির

রেজাউল খান

বিডি লাইভ ২৪ নিউজ  বিনোদন ডেস্কঃ

ফুটবল বিশ্বকাপ এলেই যেন নতুন করে প্রাণ ফিরে পান চিত্রনায়িকা পরীমনি। মাঠের খেলা থেকে শুরু করে প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস-সবকিছুতেই সরব থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। আর্জেন্টিনাকে ঘিরে নিজের আবেগ-ভালোবাসার প্রকাশ ঘটিয়ে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

গতকাল (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। সেখানে দেখা যায়, শাড়ি ও গহনায় সজ্জিত অভিনেত্রী সেলফি ভিডিও ধারণ করছেন। তার পেছনে থাকা অসংখ্য মানুষ একসঙ্গে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন। সমর্থকদের সেই উচ্ছ্বাসে সাড়া দিয়ে পরীমণিও ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ২২ ঘণ্টার মধ্যে এতে ১ লাখ ৯ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং সাড়ে ৩ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। অনেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি পরীমণির অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করেছেন।

বর্তমানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। সেই উন্মাদনার অংশ হিসেবেই নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন পরীমনি। ছোটবেলা থেকেই তিনি আকাশি-সাদা জার্সিধারীদের ভক্ত। একইসঙ্গে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির একজন নিবেদিত সমর্থকও।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’

মেসিকে ঘিরে তার আবেগ কতটা গভীর, সেটিও খোলামেলাভাবে জানিয়েছেন অভিনেত্রী। পরীমণির ভাষ্য, ‘মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।’ ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলকে নিয়ে তার এমন উচ্ছ্বাস নতুন কিছু নয়। বিভিন্ন সময়েই আর্জেন্টিনার সমর্থনে সামাজিক মাধ্যমে সরব দেখা গেছে তাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং বিশ্বকাপের আবহে আর্জেন্টিনাকে নিয়ে পরীমনির আবেগঘন এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT