1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার ‘বিশেষ উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার ‘বিশেষ উপহার

বিডি লাইভ ২৪ নিউজ ক্রীড়া ডেস্কঃ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার বিশ্বকাপে ইতিহাস গড়ার হাতছানি। টানা দুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছে আলবিস্তেরা। বাংলাদেশ সময় বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে একটি নতুনত্ব, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সিতে আগের মতোই থাকবে স্বর্ণালি ‘চ্যাম্পিয়নস ব্যাজ’। এর পাশাপাশি এবার বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া কয়েকজন ফুটবলার পরবেন ফিফার নতুন ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ ব্যাজ।

বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বীকৃতি দিতে ফিফা এই বিশেষ ব্যাজ চালু করেছে। জার্সির ডান হাতার নিচের অংশে, বিশ্বকাপের অফিসিয়াল লোগোর নিচে এটি থাকবে। ব্যাজটিতে বিশ্বকাপ ট্রফির প্রতীক এবং ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ লেখা থাকবে।

আর্জেন্টিনা দলে এমন ৯ জন ফুটবলার রয়েছেন, যাদের জন্য এবারের আসরই প্রথম বিশ্বকাপ। তারা হলেন হুয়ান মুসো, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস গনসালেস, জিওভান্নি লো সেলসো, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস এবং হোসে ম্যানুয়েল লোপেজ। আলজেরিয়ার বিপক্ষে তাদের কেউ মাঠে নামলে অভিষেক ম্যাচেই এই বিশেষ ব্যাজ ব্যবহারের সুযোগ পাবেন।

তবে এই স্বীকৃতির ব্যবহার শুধুমাত্র প্রথম ম্যাচের জন্যই সীমাবদ্ধ। কোনো খেলোয়াড় যে ম্যাচে প্রথমবার বিশ্বকাপে অংশ নেবেন, কেবল সেই ম্যাচেই তার জার্সিতে থাকবে ‘ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ ব্যাজ। পরবর্তী ম্যাচগুলোতে এটি আর ব্যবহার করা যাবে না। যদি কোনো খেলোয়াড় প্রথম ম্যাচে না খেলেন, তাহলে তার বিশ্বকাপ অভিষেকের ম্যাচেই ব্যাজটি যুক্ত হবে।

এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার জার্সিতে থাকবে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। দলের বুকে থাকবে স্বর্ণালি চ্যাম্পিয়নস ব্যাজ এবং বিশ্বকাপের হাতার প্রতীকও থাকবে সোনালি রঙে। অন্য দলগুলোর ক্ষেত্রে এই প্রতীক সাধারণত সাদা বা কালো রঙের হয়ে থাকে।

 

সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা, নতুনদের সম্মাননা এবং বিশ্বকাপের ঐতিহ্যের এক অনন্য সমন্বয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT