1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল : বুবলী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬

জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল : বুবলী

বিডি লাইভ ২৪ নিউজ ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে মেতে ওঠেন দেশের তারকারা। প্রতি আসরের মতো এবারও প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি বিশেষ পোস্টার শেয়ার করেন শবনম বুবলী। হলুদ-সবুজ জার্সিতে তার সেই ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’

পাশাপাশি ছোটবেলার ফুটবল স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন—রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো।’

অন্যদিকে, ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য কোথাও পাওয়া যায় না।’

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড় সম্পর্কে কথা বলতে গিয়ে অপু জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। তবে ব্যক্তিগতভাবে তার সবচেয়ে প্রিয় খেলোয়াড় নেইমার।

অপু বিশ্বাস বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলা, মাঠের উপস্থিতি—সবকিছুই আমার ভালো লাগে। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT