1. admin@bdlive24news.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

গাইবান্ধায় ফুটবল উন্মাদনায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬

গাইবান্ধায় ফুটবল উন্মাদনায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে যখন বইছে ফুটবল উন্মাদনার ঝড়, তখন তারই ছোঁয়া লেগেছে গাইবান্ধাতেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি করেছেন জেলার ব্রাজিল ফুটবলপ্রেমীরা।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্রাজিল ফ্যানগ্রুপে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল সাড়ে ৪টা থেকে একই মাঠে পতাকা হাতে, ব্রাজিলের জার্সি পরে এবং নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন সমর্থকরা। মাঠজুড়ে তখন তৈরি হয় এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে মধ্যবয়সীরাও অংশ নেন এই আয়োজনে।

র‌্যালি শুরুর আগে সমর্থকরা ব্রাজিলের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। এসময় ঢাক-ঢোলের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। অনেকেই প্রিয় খেলোয়াড়দের নাম লেখা জার্সি পরে উপস্থিত হন। পুরো মাঠজুড়ে যেন তৈরি হয় ক্ষুদ্র এক ব্রাজিল।

পরে ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যানে করে সমর্থকরা র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার নির্ধারিত স্থানে এসে শেষ হয়। র‌্যালির সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও আগ্রহ নিয়ে তা উপভোগ করেন।

গাইবান্ধার সমর্থকদের মতে, এটি শুধু তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলারও একটি উদ্যোগ। তাদের বিশ্বাস, খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, দলগত মনোভাব ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। পাশাপাশি মাদকাসক্তি, কিশোর অপরাধ ও অতিরিক্ত মোবাইল নির্ভরতার মতো ক্ষতিকর অভ্যাস থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমর্থকরা আরও বলেন, বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তৃণমূল পর্যায়ে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, উন্নত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে একদিন বাংলাদেশও বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

এসময় মাত্র ৪ বছর বয়সী শিশু শাহরানও ব্রাজিলের জার্সি পরে র‌্যালিতে অংশ নেয়। তার বাড়ি পটুয়াখালী জেলায়। শাহরানের বাবা শিহাব বর্তমানে গাইবান্ধা এলজিইডির একটি প্রকল্পে কর্মরত।

শিহাব বলেন, ‘ছোট্ট শাহরান ব্রাজিলের চরম ভক্ত। ব্রাজিলের খেলা দেখার জন্য সে সবসময় আগ্রহ নিয়ে অপেক্ষা করে। র‌্যালিতে অংশ নেওয়ার জন্যও সে সকাল থেকেই খুব উচ্ছ্বসিত ছিল।’

আয়োজকদের একজন ও সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শওকাত জামান বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা এ আয়োজন নিয়ে পরিকল্পনা করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সবাইকে জানানো হয়। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। আমরা আশা করছি, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ শিরোপা জিতবে।’

উৎসবমুখর পরিবেশ, সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং ফুটবলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে গাইবান্ধার এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT