1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বিডি লাইভ ২৪ নিউজ বিনোদন ডেস্কঃ

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দলটির দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ডকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন এনেছে মরক্কো।

রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পান। ফিফার হালনাগাদ তালিকা অনুযায়ী তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অ্যাঙ্গার্সের আমিনে সাবাই।

অন্যদিকে মার্সেইয়ের সেন্টার-ব্যাক নায়েফ অগার্ড ঊরুতে অস্ত্রোপচারের কারণে মার্চের পর আর মাঠে ফিরতে পারেননি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে না চাওয়ায় বিশ্বকাপ শুরুর আগেই তার পরিবর্তে মারওয়ানে সাদানেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যদিও এ বিষয়ে মরক্কোর টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে অধিনায়ক আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনজুরিতে ছিটকে যাওয়া দুই সতীর্থের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়েছেন।

পিএসজি তারকা হাকিমি লিখেছেন, ‘ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথম দিন থেকে তুমি দলকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমাদের জন্য লড়াই করবো। আমরা তোমাদের ভালোবাসি।’

আগামীকাল শনিবার দিবাগত রাতে গ্রুপ-সির প্রথম ম্যাচে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মরক্কো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT