1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

মেহজাবীন ও মালাইকা দুই বোনের প্রিয় আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মেহজাবীন ও মালাইকা দুই বোনের প্রিয় আর্জেন্টিনা

বিডি লাইভ ২৪ নিউজ বিনোদন ডেস্কঃ

ফিফা বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাধ্যমে শুরু হবে ক্রীড়া জগতের এই বৃহত্তম আসর। দেশের তারকাদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনাকে পছন্দ করেন এবং কিংবদন্তি লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। তিনি ২০২৪ সালে আমেরিকায় গিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় উপভোগ করেন।

মেহজাবীন বলেন, ‘মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার খেলা সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এবারে দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।’

এদিকে, মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীও শোবিজের একজন পরিচিত মুখ। জানা গেছে, মালাইকাও আর্জেন্টিনার সমর্থক। সম্প্রতি তিনি প্রিয় দলের জার্সি সংগ্রহ করেছেন এবং তার উচ্ছ্বাস প্রকাশ করতে একটি ছবি শেয়ার করেছেন।

মালাইকা আজ আর্জেন্টিনার জার্সি পরে আরেকটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?’ তার পোস্টের কমেন্টে অনুসারীরা নিজেদের মতামত জানাচ্ছেন এবং পছন্দের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

মালাইকাকে সর্বশেষ ঈদের নাটক ‘অভিযান’-এ দেখা গেছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে তার সঙ্গে আছেন খায়রুল বাসার, ফররুখ আহমেদ রেহান, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT