1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

মেহজাবীন চৌধুরীর প্রিয় দল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মেহজাবীন চৌধুরীর প্রিয় দল আর্জেন্টিনা

বিডি লাইভ ২৪ নিউজ বিনোদন ডেস্কঃ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাত থেকেই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ। সূদূর উত্তর আমেরিকার তিনটি দেশে একত্রে এবারের বিশ্বকাপ আয়োজিত হলেও তার উত্তাপ ছড়িয়ে পড়েছে লাল-সবুজের বাংলাদেশেও।

গত কদিন ধরেই দেশের নানা শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বিনোদন জগতের অনেকেই তাদের পছন্দের দল নিয়ে মত প্রকাশ করছেন।

তেমনই একজন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা ও পছন্দের ফুটবলার লিওনেল মেসি। এমনকি এর আগেও মাঠে বসে একাধিকবার পছন্দের দলের খেলা উপভোগ করার অভিজ্ঞতা নিয়েছেন এই অভিনেত্রী। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে বসে প্রিয় দলের কোপা আমেরিকা জয় উপভোগ করেছিলেন মেহজাবীন। সেই অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এইবার (২০২৪) দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT