1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে গতকাল রাতে, প্রথম ম্যাচে লড়বে মেক্সিকো-সাউথ আফ্রিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে গতকাল রাতে, প্রথম ম্যাচে লড়েছে মেক্সিকো-সাউথ আফ্রিকা

বিডি লাইভ ২৪ নিউজ ডেস্কঃ

গতকাল রাতেই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৩টি দেশের ১৬টি ভেন্যুতে বসছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। ৪৮টি দল, ১২টি গ্রুপ আর ১০৪টি ম্যাচের এই ম

রাতেই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৩টি দেশের ১৬টি ভেন্যুতে বসছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। ৪৮টি দল, ১২টি গ্রুপ আর ১০৪টি ম্যাচের এই মহাযজ্ঞ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উৎসব।

ফুটবল বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামছে গ্রুপ ‘এ’- এর চার দল। ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রাত ১টায় মেক্সিকোর প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। আর পরদিন সকাল ৮টায় সাউথ কোরিয়ার সঙ্গে চেকিয়ার লড়াই।

হাযজ্ঞ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উৎসব।

বিশ্ব কাঁপানোর এই মিশন শুরু হচ্ছে মেক্সিকোর মাটি থেকে। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজনক মেক্সিকোর মুখোমুখি সাউথ আফ্রিকা। ঘরের মাঠের চেনা দর্শক আর গ্যালারির গর্জনকে পুঁজি করে শুভসূচনা করতে চায় হাভিয়ের আগুয়েরের মেক্সিকো।

মেক্সিকো দলের ম্যানেজার হাভিয়ের আগুয়েরো বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস একটা সীমার মধ্যে রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর। এখনো অনেক কিছুতে উন্নতির বাকি আছে।’

অন্যদিকে সাউথ আফ্রিকা অঘটন ঘটাতে মুখিয়ে আছে। পেছনের রেকর্ড মেক্সিকোর পক্ষে থাকলেও গতি আর শারীরিক ফুটবল দিয়ে স্বাগতিকদের চমকে দিতে চায় আফ্রিকানরা।

প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে গুয়াদালা/জারা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সাউথ কোরিয়া ও চেকিয়া। টানা ১১ বার বিশ্বকাপে অংশ নেওয়া এশিয়ান পরাশক্তি সাউথ কোরিয়াকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ সন হিয়ুং-মিন।

সাউথ কোরিয়া দলের ম্যানেজা হং মিউং-বো বলেন, ‘আমাদের পাসের গতি আরও বাড়াতে হবে। বলের নিয়ন্ত্রণ যেন নিখুঁত হয়। ছেলেরা যেভাবে কঠোর পরিশ্রম করছে, তা প্রশংসনীয়। এই একাগ্রতাই আমাদের বিশ্বকাপে এগিয়ে রাখবে।’

বিপরীতে দীর্ঘ ২০ বছর পর বিশ্বমঞ্চে ফিরেছে ইউরোপের দল চেকিয়া। প্যাট্রিক শিকের মতো তারকাদের নিয়ে গড়া চেক আক্রমণভাগ সাউথ কোরিয়ার রক্ষণ ভাঙতে প্রস্তুত। দুই সমশক্তির দলের লড়াইয়ে ফুটবলপ্রেমীরা একটি হাই-ভোল্টেজ ম্যাচের অপেক্ষায়।

ফুটবল গ্রেটদের বিদায় আর নতুনদের আগমনী বার্তার এই বিশ্বকাপ। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই উন্মাদনা শেষে কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, তা দেখতে অধীর আগ্রহে প্রহর গুনছে কোটি ফুটবল ভক্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT