1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে ‘তোর মায়ায়’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬

‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে ‘তোর মায়ায়’

দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের গল্পের নাটক ‘তোর মায়ায়’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।  নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব এসে পড়ে প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল বোঝাবুঝি ও মানসিক চাপে একপর্যায়ে তারা ভয়াবহ এক সিদ্ধান্ত নেন। তাদের জীবনের সেই পরিণতির গল্পেই এগিয়ে যাবে নাটকটি।

গত রবিবার থেকে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘তোর মায়ায়’। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিবারের মত এবারও ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক প্রচার হচ্ছে ক্যাপিটাল ড্রামা চ্যানেলে।

পারিবারিক ও প্রেমের গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন। ঈদের দিন থেকে প্ল্যাটফর্মটিতে প্রচার হয়েছে ‘কাজল চোখের মেয়ে’, ‘বোন যখন জা’, ‘অচেনা আমি’ নাটকগুলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT