1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

রাস্তায় হেনস্তার শিকার নায়লা নাঈম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রাস্তায় হেনস্তার শিকার নায়লা নাঈম

রাজধানী ঢাকার সাভারে প্রকাশ্যে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, বাজারে সবজি কিনতে গিয়ে এক ব্যক্তির ধাক্কায় আহত হয়েছেন এবং পোশাক নিয়ে কটূক্তির মুখে পড়েছেন।
ফেসবুকে দেওয়া পোস্টে নায়লা নাঈম লেখেন, ‘ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।’
ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘আমি আর আম্মু দাঁড়িয়ে সাভারের একটি লোকাল মার্কেট থেকে রাস্তার পাশে সবজি কিনছিলাম। মাথায় টুপি পরা, দাড়িওয়ালা ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই। আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।’

নায়লার দাবি, আকস্মিক এ ঘটনায় তার হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায় এবং বাম হাতে আঘাত পান।
তিনি লেখেন, ‘‘ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে সেখান থেকে সরে যায়। আম্মু শুধু বলে, ‘গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দ করবে না।’”
পোস্টে মায়ের আতঙ্কের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমার মা এখনো ভয়ে কাঁপছে।’
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে নায়লা নাঈম লেখেন, ‘এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন?’ একই সঙ্গে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, নায়লা নাঈম দেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী। ডেন্টাল সার্জন হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে মডেলিং ও বিনোদন অঙ্গনে কাজের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT