1. admin@bdlive24news.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬

সন্ধ্যার মধ্যে দেশের ছয় জেলায় ৮০ কিলোমটিার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া অন্য জায়গায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ছয় জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT